নিজ হাতেই তৈরী করুন মজাদার রসগোল্লা

আমরা সব সময়ই বাজার থেকে কিনে রসগোল্লা খেয়ে থাকি, নিজ হাতে কি রসগোল্লা বানানো সম্ভব? বাজরের মত কি আমার হাতে বানানো রসগোল্লা এতো মজাদার হবে? আসলে রসগোল্লা তৈরি করা খুবই সহজ। আজকের রেসিপি দেখার পর সবাই নিজ হাতে রসগোল্লা বানাবেন বার বার !!!

রসগোল্লা তৈরীর উপকরন সমুহ

  1. দুধ 2 লিটার।
  2. লেবুর রস 4 টেবিল চামচ অথবা ভিনেগার 1/2 কাপ।
  3. চিনি সোয়া 1 কাপ অর্থাৎ 1 কাপ + 1/4কাপ।
  4. পানি 8 কাপ।
  5. এলাচ 2 টি।
  6. সুজি অথবা ময়দা 2 চামচ।
উপকরন দেখে অনেকেই হয়তবা অবাক হচ্ছেন এত কম উপকরন প্রয়োজন হয় রসগোল্লা তৈরীতে?? আসলেই খুব সহজেই রসগোল্লা তৈরী করা যায় এত কম উপকরন দিয়েই।
প্রথমে 2 লিটার দুধ চুলায় জাল দিন, দুধ ফুটে উটলে 4 টেবিল চামচ লেবুর রস এর সাথে 1 কাপ পানি মিশান এবং ফুটন্ত দুধ এর মধ্যে ঢেলে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। দেখবেন দুধ থেকে পানি এবং ছানা আলাদা হয়ে গেছে এই ভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। এখন খুব পাতলা কাপড় দিয়ে দুধের ছানা ছেঁকে ফেলুন। চুলা থেকে নামিয়ে সাথে সাথে ছেঁকে ফেলবেন তা না হলে ছানার ‍smell নষ্ট হয়ে যাবে। যে কাপড় দিয়ে ছাঁকবেন তা অবশ্যই খুব পাতলা মসলিন কাপড় এর মত হতে হবে। এখন নুডুলস যেভাবে সিদ্ধ করার পর ধুয়ে থাকি ঠিক সেভাবেই কাপড়ের উপর ছাঁনা থাকা অবস্থায় ছাঁনা ধুয়ে নিন। ধোয়ার পর ছাঁনা কাপড়ে মুড়িয়ে পানি শুকানোর জন্য কোথায় ঝুলিয়ে রাখুন, মনে রাখবেন ছাঁনা ভালো ভাবে শুকিয়ে নিতে হবে। এই ভাবে 3, 4 ঘন্টা রাখার পর পানি ঝরে গেলে একটি বাটিতে সুজি অথবা ময়দা 2 চামচ, চিনি 2 চামচ এবং ছানা গুলো নিয়ে ভালো ভাবে মলে নিন। আটা যেভাবে মলা হয় অনেকটা সেইভাবে মলে নিন ছাঁনাগুলো কিছুক্ষন মাখানোর পর যখন একটু তেল তেল ভাব আসবে এবং চিনি পুরোপুরি মিশে যাবে তখন গোল গোল বা লম্বা লম্বা আপনার পছন্দ মত আকারে নিচের ছবির মত করে লাড্ডু বানান।
রসগোল্লার জন্য ছাঁনার লাড্ডু
রসগোল্লা
এখন সিরা তৈরী করতে 8 কাপ পানিতে, সোয়াকাপ চিনি এবং 2 টা এলচি দিন। পানি ফুটে উঠলে ছাঁনার লাড্ডু গুলো সিরাতে ঢেলে দিন এখন ঢাকনা দিয়ে দিন। মাঝাঁরি আঁচে 20 মিনিট রান্না করুন। এই 20 মিনিটে ঢাকনা একবার ও উঠাবেন না। পেসার কুকার বা নন স্টিক পেন এ রান্না করলে ভালো হয়। পেশার কুকার এ রান্নার সময় ঢাকনা উপরে বসিয়ে দিবেন ঢাকনা লাগাবেন না। 20মিনিট পর দেখবেন আনার রসগোল্লা অনেকটা ফুলে গেছে এবং অনেকটা স্পন্জি হয়েছে। ঠান্ডা হলে একটি পাত্রে রেখে দিন সারা রাত। সকালে আপনার রসগোল্লা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে যাবে। আশা করি একবার আপনার হাতে বানানো রসগোল্লা আপনার পরিবারের সবাই খেলে আপনার বার বার রসগোল্লা বানাতে হবে এবং রান্নার প্রশংসায় আপনি সব সময়ই সবার উপরে থাকবেন।
নিজ হাতেই তৈরী করুন মজাদার রসগোল্লা

0 comments:

Post a Comment