ঝটপট তৈরি করুন জিরা রাইস!

ঝটপট তৈরি করুন জিরা রাইস!

প্রতিদিন একই রকম সাদা ভাত খেতে খেতে বিরক্ত! স্বাদে পরিবর্তন আনতে তৈরি করতে পারেন জিরা রাইস। চলুন দেখে নিই এর পুরো প্রণালী।



উপকরণ
বাসমতি চাল ১ কাপ
জিরা ২ চা চামচ
পেঁয়াজ কুচি হাফ কাপ
কাঁচা মরিচ কয়েকটি
দারচিনি টুকরা
এলাচ ৩- ৪ টি
তেজপাতা ২ টি
ঘি / তেল ৪ টেবিল চামচ
লবন স্বাদ মত
পানি ২ কাপ
কমলা রং অল্প (না দিলেও হবে)
প্রণালী
– চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

– প্যানে ঘি গরম করে তাতে জিরা দিন এর পরই পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ ,দারচিনি , এলাচ ও তেজপাতা দিয়ে ১ মিনিট ধরে ভাজুন।তারপর ২ কাপ পানি দিন ও পানি ফুটে উঠলে চাল ও লবন দিয়ে নেড়ে ঢেকে দিন।

– মাঝারি আঁচে ধাকনা লাগিয়ে রান্না করুন ,হয়ে আসলে অল্প রং ছিটিয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন !

0 comments:

Post a Comment