আমরা সব সময় ই ডিমের পুডিং করি থাকি । আসুন আজ একটু ভিন্ন এবং খুব সহজেই তৈরী নারিকেল এর পুডিং এর রেসিপি সম্পর্কে জানব।
নারিকেল এর পুডিং তৈরিতে যা লাগবে
১. নারিকেল কোরা বড় ১ টা।
২. চায়না গ্রাস ১০ গ্রাম।
৩. চিনি ৪/৫ টেবিলচামচ।
৪. নাড়কেলের পানি ১/২ লিটার।
৫. পানি ১/২ লিটার।
প্রস্তুত প্রনালী :
নারিকেল কোরা পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। নারকেলেরর দুধ ছেকে নিন ২ কাপ বা
১/২ লিটার। এবার সব উপকরন ( ব্লেন্ড করা নরিকেল এর কোরা, চিনি ৪/৫ টেবিলচামচ,
চায়না গ্রাস ১০ গ্রাম, নাড়কেলের পানি ১/২ লিটার এবং পানি ১/২ লিটার ) একসাথে মিশিয়ে
জ্বাল দিন যতক্ষন না চায়নাগ্রাস গলে যায়। ফুটে উঠলে সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা করে ফ্রীজে
রাখুন । পুডিং জমে গেলে পছন্দ মতো সাইজে কেটে পবিবেশন করুন মজার নারিকেল এর
পুডিং। অন্য রকম নতুন এই পুডিং ছোট বড় সকলেই পছন্দ করবে। বিকেলের নাস্তা বা
কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য সহজেই তৈরী করতে পারেন নারিকেল এর পুডিং।

0 comments:
Post a Comment