আমাদের সকাল বিকালের চায়ের সঙ্গে একটি সাধারন খাবার হল, বিস্কুট। চায়ের সাথে বিস্কুটের স্বাদ না নিলেই যেন চলে না। ছোট বড় সকলেই বিস্কুট পছন্দ করে। চায়ের সাথে এই মজাদার বিস্কুটের স্বাদ যদি ঘরেই তৈরি করে নেয়া যায়। তবে বেশ মজাই হয়। তাই চলুন তাহলে দেখে নেই, সুস্বাদু ছানা বিস্কুট রেসিপি।
উপকরণ
মিষ্টি বিস্কুট গুঁড়া ২৫০ গ্রাম
ছানা ১ কেজি
পেস্তা বাদাম কুঁচি
কাঠ বাদাম কুঁচি
কিছমিছ
বাটার
চিনি
দুধ ২ কাপ
কালার মন মত
বিস্কুট বানানোর ট্রে
প্রস্তুত প্রণালী
প্রথমে ছানা ভালো ভাবে মিহি করে তার সাথে চিনি মিশিয়ে ৩-৪ মিনিট পর দুধ মিলাতে হবে, আলাদা ভাবে বিস্কুট গুঁড়ার সাথে বাটার মিক্স করে নিতে হবে, ট্রেতে ওভেন পেপার বসিয়ে তার উপরে বিস্কুট গুঁড়া গুলো ঢেলে দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে,তার উপর ছানা ঢেলে দিয়ে ১২০ তাপমাত্রায় সর্বমোট ১ ঘন্টা ওভেনে রাখতে হবে।
১৫ মিনিট পর ট্রে বের করে তার উপর কিসমিস, বাদামকুঁচি গুলো দিতে হবে।আবারও ট্রে ওভেনে দিতে হবে ৪৫ মিনিটের জন্য। আশা করি সবাই সঠিক করে বানাতে পারবেন।

0 comments:
Post a Comment