মজাদার চকলেট হালুয়া রেসিপি

মজাদার চকলেট হালুয়া রেসিপি

সবার প্রিয় মজাদার একটি খাবার হালুয়া। ছোলার ডাল, মুগ ডাল, গাজর বা পেঁপে দিয়ে হালুয়া বানানো হয়। চাইলে বানাতে পারেন চকলেটের হালুয়াও।চলুন জেনে নেই রেসিপি।

উপকরণ :
 ১-২ কাপ সুজি,
 ১-২ কাপ বেসন,
 ১ কাপ চিনি,
 ১-২ কাপ ঘি,
 ২ চামচ কোকো পাউডার,
 ১ চামচ চকলেট সিরাপ,
 জয়ফল,
 দারুচিনি গুঁড়ো,
 ৩টি ডিম,
 ২ কাপ পানি।


তৈরি পদ্ধতি :একটি বাটিতে ৩টি ডিম ফেটিয়ে তাতে চকলেট সিরাপ, কোকো পাউডার, চিনি ও পানি মেশিয়ে নিতে হবে। চুলায় কড়াই বসিয়ে তাতে ঘি গরম করতে হবে। সেই গরম ঘিয়ের মধ্যে ১/২ কাপ সুজি ভাজতে হবে। সুজি ভাজা হয়ে গেলে বেসন দিয়ে নাড়তে হবে।
তারপর ডিমের ফেটিয়ে রাখা মিশ্রণটি সুজি ও বেসনের মধ্যে ঢেলে দিতে হবে। পানি শুকিয়ে ওপরে তেল ভেসে উঠলে জয়ফল ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। চকলেট হালুয়া রেডি।সাজানোর জন্যে ওপরে কাজু বাদাম ও চকলেট চিপস্ও ছড়িয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন

0 comments:

Post a Comment