ক্ষীর বা পায়েস প্রায় সব মানুষের অনেক পছন্দ। সাধারণত গুঁড়ের বা চিনির ক্ষীর করা হয়ে থাকে।আজ বিডি রমণী আপনাদের জন্য নিয়ে এলো কমলা দিয়ে ভিন্ন স্বাদে মজাদার কমলার ক্ষীর রেসিপি। এই ক্ষীর খেতে খুবই সুস্বাদু ও আকর্ষণীয়। এর আগে আপনারা দেখেছেন পাউরুটি দিয়ে মজাদার রসমালাই রেসিপি। তাহলে জেনে নিন কমলার ক্ষীর তৈরির সহজ রেসিপিটি।
উপকরণ
✿ ২ লিটার দুধ (গরুর দুধ)
✿ ৪ টেবিল চামচ চিনির গুঁড়ো
✿ ৩/৪ চা চামচ এলাচ গুঁড়ো
✿ ৬টি কমলার রস
✿ ১/২ চা চামচ জাফরন
✿ ২ থেকে ৩ টেবিল চামচ পেস্তা কুচি
প্রস্তুত প্রণালী
প্রথমে দুধ মাঝারি আঁচে চুলায় জ্বাল দিতে দিন। জ্বালা দেওয়ার সময় নাড়তে থাকুন। লক্ষ্য রাখবেন দুধ প্যানের নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না এটি ঘন হয়ে যায়। দুধ ঘন হয়ে হালকা হলদে রং ধারণ করলে চুলা নিভিয়ে দিন। এরপর এতে চিনি, এলাচ গুঁড়ো এবং জাফরন দিয়ে দিন। অল্প আঁচে ৫ মিনিট বা এর চেয়ে কিছু সময় বেশি জ্বাল দিন।
ঘন হয়ে এলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা হয়ে গেলে এতে কমলার রস বা কমলার কুচি বা মাল্টা কুচি দিয়ে দিন। এখন দুধ এবং কমলার কুচি ভাল করে কিছুক্ষণ নাড়ুন। তারপর এটি ৩-৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ৪ ঘণ্টা পর ক্ষীরে উপর পেস্তা কুচি, বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কমলা ক্ষীর।

0 comments:
Post a Comment