বিকেলের নাস্তায় চায়ের সাথে গরম গরম এই পোয়া পিঠা খেতে দারুণ লাগে। খুব সহজ এই রেসিপিটি আপনি অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন।
উপকরণ
আতপ চালের গুড়া – ২ কাপ
ময়দা – ১ কাপ
ডিম – ২ টা
খাবার সোডা – ১ চিমটি
লবন – স্বাদ মত
চিনি – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
জিরা + রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুড়া – ১/২ চা চামচ
মরিচ গুড়া – ১/২ চা চামচ
পেয়াজ কুচি – ২ চা চামচ
কাচা মরিচ কুচি – ১ চা চামচ
ধনে পাতা কুচি – ১ মুঠি
পানি – পরিমান মত
তেল – ভাজার জন্য
প্রণালী
সব উপকরণ একসাথে মাখিয়ে পিঠার গোলা বানাতে হবে । গোলাটা বেশ কিছু সময় রেখে দিয়ে তারপর ভাল করে ফেটে নিলে খুব সুন্দর পিঠা হয় ।
তেলের পিঠা / পোয়া পিঠার মত ঘন গোলা হবে । আন্দাজ মত গোলা গরম তেলে ভাল করে দুই পিঠ ভেজে তুলে নিন। টমেটো সস দিয়ে এই পিঠা খেতে খুব মজা ।

0 comments:
Post a Comment