তাওয়া তে তৈরি করুন নান রুটি



উপকরণঃ

২ কাপ ময়দা,
আধা চা চামচ কালো জিরা( ইচ্ছার উপর)
এক চা চামচ ইষ্ট (প্যাকেট এর গায়ে নিয়মাবলী অনুসরণ করুন).
লবন সাধ অনুযায়ী
আধা চামচ চিনি
২ টেবিল চামচ টক দই
দেড় টেবিল চামচ তেল
কুসুম গরম পানি পরিমান মতো
রুটি তৈরি করার সময় আরও ময়দা লাগবে।
প্রনালিঃ-

সব শুকনো উপকরন এক সাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর দই আর পরিমান মতো পানি দিয়ে নরম খামির তৈরি করে নিয়ে ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে কোন গরম জায়গায় ৪ ঘণ্টা রেখে দিন খামির।

খামির ৪ ঘণ্টা পর ফুলে উঠবে, আবার ভালো করে মথে নিন। রুটি গুলো নরমাল রুটি থেকে একটু মোটা হয় তাই সেই রকম আন্দাজে খামির গুলো টুকরা করে নিন।



পরে রুটি বানানোর আগে যে জায়গায় উপর রুটি বানাবেন সে জায়গায় ময়দা ছিটিয়ে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী রুটির আকার দিন।

তাওয়া গরম করতে দিন মাঝারী আঁচে, এখন রুটির এক পাশে পানি ছিটিয়ে দিন। তাওয়া গরম হলে রুটি দিয়ে দিন ছেকার জন্য।

রুটির যে পাশে পানি দিয়েসেন ওই পাশ টা যাতে নিচে থাকে। যখন রুটি একটু ফুলতে থাকবে আর রুটি শুকাতে থাকবে তখন তাওয়া সহ রুটি উলটিয়ে ধরুন চুলার আগুনের ২/৩ ইঞ্চি উপর,চিন্তার কারন নাই রুটি পরবেনা, রুটি তাওয়ার সাথে আটকিয়ে থাকবে।

যখন রুটির রং হাল্কা বাদামি হবে তাওয়া থেকে নামিয়ে প্লেট রেখে কিছু দিয়ে ঢেকে দিন। নান রুটি তৈরী খাওয়ার জন্য।

আরো সুন্দর ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন।

0 comments:

Post a Comment