রিভিউঃ দি বডি শপ নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিম
প্রথমেই বলি আপনি যদি মনে করেন যে স্বাস্থ্যজ্জ্বল সুন্দর আর লাবণ্যময় ত্বকের জন্য কেবল ডে ক্রিমই এনাফ তাহলে আপনার ধারণা ভুল। একবার ভাবুন তো সারাদিন আপনার এই প্রিয় ত্বকের উপর দিয়ে কত ধকল যায়? মেকআপ থেকে শুরু করে সারাদিনের বাইরের যত ধুলো ময়লা সব আপনার ত্বক ধারণ করছে। আর তাই যদি ত্বক সুন্দর রাখার সাথে সাথেই চান ত্বকের সুস্থতা বজায় থাকুক তাহলে আপনাকে ডে ক্রিমের পাশাপাশি একটা ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করতেই হবে।
আজ আপনাদের ত্বকের যত্নে বিখ্যাত ব্র্যান্ড দি বডি শপের এমন একটি নাইট ক্রিম সম্পর্কে বলবো যেটা আপনি চোখ বুজে আপনার ত্বকের যত্নে নাইট ক্রিম হিসেবে বেছে নিতে পারেন। আমার আজকের রিভিউটি দি বডি শপের নিউট্রিগানিকস রেঞ্জের নিউট্রিগানিকস স্মুথিং নাইট ক্রিমটি নিয়ে।
প্রোডাক্টি যারা ইউজ করতে পারবেঃ
মূলত দি বডি শপের নিউট্রিগানিকস রেঞ্জটি ফাস্ট সাইন অফ এজিং থেকেই ইউজ করতে পারবেন। সহজ করে বলতে গেলে যাদের বয়স ২০ বছর তারাও ইউজ করতে পারেন। অনেকের ত্বকেই দেখা যায় খুব কম বয়স থেকেই রিংকেল আসতে শুরু করে, তারা একটি কার্যকরী নাইট ক্রিম হিসেবে এটি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এই ক্রিমটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

প্রোডাক্টি যেভাবে কাজ করেঃ
* ব্রাজিলের কমিউনিটি ট্রেড বাবাসু অয়েল ত্বক স্মুথ ও রিভাইটালাইজ করে।
* ফ্রান্সের অরগানিক রেড গ্রেপ ও সুইজারল্যান্ডের ইলডারফ্লাওার এর মিশ্রণ স্কিন টোন ও টেক্সার ইম্প্রুভ করে।
* Organic buddleja ও thyme স্কিন প্রোটেক্ট করে।
* এসেন্সিয়াল অয়েলস ও ন্যাচারালস ফ্রেগরেন্স ক্রিমটিতে মৃদু সুগন্ধ যুক্ত করে।

যেভাবে ব্যবহার করবেনঃ
ক্রিমটি ব্যবহার এর পূর্বে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে অল্প পরিমাণ ক্রিম নিয়ে হাতের সাহায্যে মুখে ভালোভাবে মেখে নিন। আপনি যদি কোন সিরাম ইউজ করে থাকেন সেক্ষেত্রে সিরাম ইউজ করার পর নিউট্রিগানিকস নাইট ক্রিম ইউজ করতে পারেন। এই ক্রিমটি সারারাত আপনার ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে সকালে আপনাকে সফট আর বাউন্সি ত্বক উপহার দেবে।

পরিমাণ ও মূল্যঃ
আপনি এই নাইট ক্রিমটি ৫০ মিলি ও ১৫ মিলি এই দুই সাইজেই পাবেন।
৫০ মিলি সাইজের দাম পড়বে ২২৭২ টাকার মতো।
প্রাপ্তিস্থানঃ
আপনি চাইলে দি বডি শপের যেকোন দেশের ওয়েবসাইটেই প্রোডাক্টি পাবেন। আবার যদি মনে করেন দেশে থেকেই কিনবেন তাহলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্র্যান্ডেড কস্মেটিক শপ Sapphire থেকেই সংগ্রহ করতে পারেন। এখানে আসল প্রোডাক্ট এর নিশ্চয়তাসহ অন্যান্য জায়গা থেকে সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট কিনতে পারবেন।

প্রোডাক্টির যে দিকগুলো আমার ভালো লেগেছেঃ
* এটি ড্রাই, অয়েলি, কম্বিনেশন এমনকি সেন্সিটিভ যেকোন ত্বকের জন্য উপযোগী।
* বড় ছোট দুই সাইজেই পাওয়া যায়, তাই নিজের চাহিদা অনুযায়ী কিনতে পারি।
* ময়েশ্চারাইজার ক্রিম হওয়াতেও আমার স্কিন অয়েলি করে না।
* খুব দ্রুত এটি আমার স্কিনের এজিং সাইন দূর করেছে আর আমার ত্বক আগের থেকেও সফট ও উজ্জ্বল করেছে।
* এটার ন্যাচারাল হালকা গন্ধটা নিমেষেই মন ভালো করে দেয়।

যারা ভালো কোন নাইট ক্রিম কেনার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের আমি পরামর্শ দেবো নিশ্চিন্তে বডি শপের নিউট্রিগানিকস নাইট ক্রিমটি কিনে ফেলুন। এই ক্রিমের ৯৮% ন্যাচারাল উপাদান খুব সহজে আপনার ত্বকে স্যুট করবে ও ভালো কাজ করা শুরু করবে। আমি নিজে এই নাইট ক্রিমটিকে চোখ বুজে ১০০ তে ১০০ মার্কস দেবো।
লিখেছেনঃ রুমানা রহমান

0 comments:
Post a Comment