প্যাকেজিংঃ
আমি আসলে এই প্রোডাক্টটির খুব ভাল প্যাকেজিং আশা করিনি।তবে হাতে পাওয়ার পর আমি মুগ্ধ হয়েছি এর মজবুত ক্লিয়ার প্লাস্টিক প্যাকেজিং দেখে।তবে এতে কোন সংযুক্ত আয়না বা পাফ নেই।
পরিমানঃ
৫.৭গ্রাম।
মেয়াদঃ
খোলারপর১২মাস।
শেডঃ
পাঁচটিশেড –
- Translucent
- শেড ১ ( ফর্সা ত্বকের জন্য)
- শেড ২ (উজ্জল শ্যামলাদের জন্য)
- শেড ৩ (শ্যামলাদের জন্য)
- শেড ৪ (ব্রোঞ্জার হিসেবে)
যা ভাল লেগেছে
- শুষ্ক ত্বকের জন্য ভাল ( উপাদানে পেট্রোলিয়াম আছে)
- ক্রিমী পাউডার
- থিক হলেও অনেক সুন্দর ভাবে স্কিনের সাথে মিশে যায়
- অনেকগুলো শেড আছে
- ৩-৪ ঘণ্টা মুখ তেলতেলে করবে না
- সাশ্রয়ী আর ভাল মানের
- মধ্যম কভারেজ দেবে
যা ভাল লাগেনি
- তৈলাক্ত ত্বকের জন্য ভাল মনে হয়নি
- পাফ নেই
- যারা সংযুক্ত আয়না আশা করেন তাঁদের এটা হতাশ করবে। তবে দামের জন্য আমি এটাকে খুব একটা গুরুত্ব দেইনি।
রেটিং ৬.৫/১০ ! কম দামের মধ্যে এই প্রোডাক্টটি ভাল বলে আমার নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে। তাই যারা কম বাজেটের মধ্যে ভাল ফেস পাউডার খুঁজছেন নির্দ্বিধায় কিনতে পারেন।তবে আমি বলব যে যদি আপনার স্কিন তৈলাক্ত হয় আর আপনি ২-৩ ঘণ্টা পর ব্লট করতে চান না তারা এড়িয়ে যেতে পারেন।
লিখেছেনঃ বীণা
No comments:
Post a Comment