যা যা লাগবে
১. হেয়ার ইলাস্টিক
২. ফ্লাওয়ার অরনামেন্টস
৩. ববি পিন
৪. হেয়ার ব্রাশ
পদ্ধতি
- চুল ভালোভাবে ব্রাশ করে নিয়ে উপর ও নিচ দুটি অংশে ভাগ করে নিতে হবে, এবার দুটি অংশ ইলাস্টিক দিয়ে পনিটেইল (ঝুঁটি) করে বেধে নিতে হবে।
- এবার উপরের পনিটেইলকে চারটি ভাগে ভাগ করা লাগবে। উপরের ভাগটি ফুলের পাপড়ির আকারে ইলাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।
- একই ভাবে ভাগ করে বাকি তিনটি পেটাল সেইপ করে বেধে ফেলতে হবে। চুলের লম্বা ও ঘনত্বের উপর নির্ভর করে ৪/৫ পেটাল হবে।
- একই ভাবে নিচের পনিটেইলটি করে নিতে হবে।
- চুল ঠিক রাখতে প্রয়োজনীয় ববি পিন দিয়ে চুল আঁটকে দিতে হবে। এবার ফ্লাওয়ার অরনামেন্টস লাগিয়ে চুলের স্টাইলটিকে করে নিন আরো আকর্ষণীয়।
লিখেছেন – সারাহ
ছবি – আইক্রিয়েটিভয়াইডিয়াস.কম
No comments:
Post a Comment