
রিভিউঃ ট্রপিক্যাল আইল লিভিং জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল
কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দেব ট্রপিক্যাল আইল লিভিং ব্র্যান্ডের জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল এর। প্রথমবার ব্যবহারের সময় সাধারণ তেল হিসেবেই ধরে নিয়েছিলাম। কিন্তু ব্যবহারের দুই সপ্তাহের মাথায় নিজের চুলের স্বাস্থ্য আর ত্বকের এত ভালো পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এখন আমি আমার চুল আর ত্বক এই দুইয়ের যত্ন উপাদান হিসেবে এই অয়েলের ফ্যান হয়ে গেছি। আপনারাও জেনে নিন এই ক্যাস্টর অয়েলের গুণাগুন।
হালকা খয়েরি রঙা আর ঘন টেক্সচারের এই তেলের নিয়মিত ব্যবহার চুলের ওপর একটি প্রটেক্টিভ লেয়ার তৈরি করে, যাতে করে বাইরের ধুলাবালি আর দূষণে সৃষ্ট ক্ষতি থেকে চুল রক্ষা পায়। আমার চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ফিরিয়ে দিতে একদম ম্যাজিকের মত কাজ করেছে এই তেল। সন্ধ্যায় মাসাজ করে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলুন, চুলের সফট আর বাউন্সিভাব ফিরে আসবে অনায়াসেই। প্রায় ২ মাস ব্যবহারে আমার চুলের গ্রোথ বেড়েছে অনেকাংশে। সপ্তাহে ২ দিন ব্যবহার করা যায়।
শুধু চুল নয়, বডি ওয়াশ আর স্ক্রাবের পরে আমার ত্বক কিছুটা রুক্ষ হয়ে যায়। কৌতূহলের বশে ১ চামচ অলিভ অয়েলের সাথে এক চামচ জ্যামাইকান ক্যাস্টর অয়েল মিক্স করে ইউজ করে দেখলাম ত্বকে। ফলাফল হিসেবে চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নেও এই অয়েল এখন আমি রেগুলার ইউজ করি। ত্বক আগের থেকেও বেশি মসৃণ হয়েছে। যাদের ড্রাই স্কিন তারা লোশনের সাথে ইউজ করতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন
- প্রতিদিন ব্যবহারের জন্য স্কাল্পে মাসাজ করুন আলতো ভাবে, আস্তে আস্তে মাথার ত্বক তেলটা শুষে নেবে।
- শুষ্ক চুলের ডিপ কণ্ডিশনিং এর জন্য ৩-৪ চামচ তেল স্কাল্প আর পুরো চুলে দিয়ে নিন, ২ ঘণ্টা রেখে কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- বাড়িতে বসে চুলের হট অয়েল ট্রিটমেন্ট করতে চান? ২ চামচ জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েলের সাথে ৩ চামচ নারিকেল তেল বা জলপাই তেল মিশিয়ে কুসুম গরম করে নিন। মাথায় মাসাজ করে শাওয়ার ক্যাপ পরে থাকুন। ১০ মিনিটের জন্য হেয়ার ড্রাইয়ার এর গরম ভাপ নিন শাওয়ার ক্যাপের ওপর দিয়েই। ঘণ্টা খানেক পরে শ্যাম্পু করে ফেলুন।
- শুধু চুলে নয়, এই তেল রুক্ষ ত্বকে ব্যবহার করা যায় ময়েশ্চারাইজার হিসাবে।
- সাধারণ বা তৈলাক্ত ত্বকের অধিকারীরা রেগুলার বডি মাসাজ অয়েল হিসাবে ব্যবহার করতে পারেন।
এই ক্যাস্টর অয়েলের যেসব দিক আমার ভালো লেগেছে
- ১০০ ভাগ খাঁটি ক্যাস্টর অয়েল, কোনরকম ক্ষতিকর কেমিক্যাল বা ফ্লেভার নেই
- চুলের গোড়া শক্ত করতে সাহায্য করেছে
- চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করেছে
- মাথার ত্বকে পুষ্টি জুগিয়ে চুলের রুক্ষতা কম করেছে, এমনকি খুশকি রোধ করেছে
- স্কাল্প কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে।
- ক্যাস্টর অয়েল ঘন হওয়াতে আমার একটি বোতল অনেকদিন গেছে (প্রায় ৫-৬ মাস)
এই ক্যাস্টর অয়েলের কোন কিছুই খারাপ লাগেনি, তবে তেলের গন্ধটা তুলনামুলক ভাবে একটু কড়া মনে হয়েছে। হতে পারে তেলের উপাদানের জন্যই এমনটা হয়েছে, তবে চুলের উপকারের কথা ভাবলে এই সামান্য একটু গন্ধ কোন ব্যাপারই না। তবে ব্যবহারের আগে চুল পরিষ্কার থাকা চাই। সেটা যেকোনো তেলের ক্ষেত্রেই। কারণ চুলের গোড়ায় ধুলো ময়লা জমে থাকা অবস্থায় তেল দিলে হিতে বিপরীত হতে পারে।
কোথায় পাবেন? এদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করলে পেতে পারেন। আর দেশে যমুনা ফিউচার পার্কের Sapphire এ আসলেই পেয়ে যাবেন। ১১৮ মিলি বোতলের দাম পড়বে ১১৫০ টাকা। তাছাড়া অনলাইন অর্ডার করে দেশের যেকোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি পারেন।
লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

0 comments:
Post a Comment